আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার দারিয়াপুর কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপির দু’ গ্রুপে ব্যাপক সংঘর্ষ

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুরে কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

সংঘর্ষের ঘটনায় জড়িত ৩ বিএনপি কর্মীকে সেনা সদস্যরা আটক করেছে।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার দারিয়াপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক সাজাহান মেম্বরের বড় ভাই এডভোকেট তারিকুল ইসলামকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস সভাপতি পদের জন্যে প্রার্থীতা ঘোষণা করে বঞ্চিত হন। যে ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড়ের পদত্যাগ দাবি করে দারিয়াপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিক্ষোভ মিছিলটি কলেজের সামনে পৌঁছলে দারিয়াপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম প্রদিপের নেতৃত্বে লাঠি হকিস্টিক নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এ সময় ১০-১৫ জন কমবেশি আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত যুবদল কর্মী রাজন মাহমুদ কায়েমকে ফরিদপুর মেডিকেলে এবং ফরহাদ, হাবিব এবং শুকুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিবাদমান পক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

দারিয়াপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড় বলেন, কমিটি গঠনে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে কমিটির বিষয়ে উৎসাহীদের মধ্যকার বিরোধের জেরে মিছিল কিংবা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে কোনো পক্ষের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology