আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক


মাগুরা প্রতিদিন : জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন মাগুরার দুই নেতা রবিউল ইসলাম নয়ন ও শামসুজ্জোহা সুমন।

বৃহস্পতিবার (৪ জুন) ১৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দেশের বিভিন্ন জেলা ও প্রবাসী নেতাদের স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মাগুরার রবিউল ইসলাম নয়ন ও শামসুজ্জোহা সুমন, যা জেলার রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই কমিটির মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology