আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার পলাশবাড়িয়া মসজিদে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জন আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামে মসজিদের মধ্যে স্কুল শিক্ষক আলাউদ্দিন হোসেন পাখিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে পুলিশ আটক করেছে।

নিহত আলাউদ্দিন হোসেন পাখি মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া উত্তর পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।

শনিবার বিকালে পাখি মাস্টার স্থানীয় মজজিদে আসরের নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যেই পেছন থেকে তার উপর হামলা চালায় তারই প্রতিবেশি কয়েকজন। ঘটনার পর তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

এলাকাবাসি জানায়, পাখি মাস্টার বর্ষার পানি ঠেকাতে নিজের পুকুরের পাড়ে মাটি দিয়ে বাধ তৈরি করে। এ ঘটনায় বিপাকে পড়ে তার কয়েকজন প্রতিবেশি। পুকুরের পাড় উচু করে দেওয়ায় বর্ষার পানি তাদের উঠোনে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের উত্তেজনা চলছিল। যার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে তারা জানান।

নিহত পাখি মাস্টারের স্ত্রী শাহিদা বেগম, মেয়ে সনিয়া সহ পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের জন্যে প্রতিবেশি কুদ্দুস মোল্যার ছেলে রাসেলসহ আরও বেশ কয়েকজনকে দায়ি করে তাদের ফাঁসির দাবি জানান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস বলেন, নতুন করে হামলা ভাংচুর এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামি সহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।

মামলা দায়েরের পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology