আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৩

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরার প্রবীণ জাসদ নেতা বীরেন মজুমদারের প্রয়াণ

মাগুরা প্রতিদিন :
মাগুরা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক বীরেন মজুমদার বুধবার রাতে পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রবীণ জাসদ নেতা বীরেন মজুমদার বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।বুধবার বিকালে আরো অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় পরিবারের লোকজন তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বহনকারি এম্বুলেন্স ফরিদপুরের ভাঙ্গাতে পৌঁছলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবীণ এই  সাবেক জাসদ নেতার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। 

এ ছাড়াও জেলা জেএসডির সভাপতি এমএ আওয়াল, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি নিরাপদ বিশ্বাস,  সহ সভাপতি মনোরঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক নূরুল আমীন, জেলা যুব জোটের সভাপতি শামীম শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 

এ ছাড়াও কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কবি ও সাংবাদিক  এমএ হাকিম, সুরসপ্তক মাগুরা, অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মাগুরার রাজনৈতিক অঙ্গনে বহুল পরিচিত বীরেন মজুমদার বেশ কয়েকবার মশাল প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। অনলবর্শী বক্তা হিসেবে তিনি রাজনীতির ময়দানে  পরিচিত ছিলেন।  তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এক বিবৃতিতে বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ  এর জন্য বৃহত্তর যশোরের প্রবীণ এই জাসদ নেতা আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology