আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার শালিখায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের নবনির্বাচিত  সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় শালিখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের উপস্থিতিতে সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল –হাসান।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফাজ উদ্দীন শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র, শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার।

শপথ অনুষ্ঠানে উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত সদস্য উপস্থিত থেকে শপথ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology