আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার শালিখায় নিঁখোজ ব্যবসায়ির লাশ পুকুরে

নিহত হাজী ইউনুসের স্বজনদের আহাজারি
নিহত হাজী ইউনুসের স্বজনদের আহাজারি

মাগুরা প্রতিদিন ডটকম : নিখোঁজের দুইদিন পর মাগুরার শালিখা উপজেলার কুশখালি গ্রামে পুকুর থেকে উদ্ধার হয়েছে হাজী ইউনুস (৬৫) নামে এক ব্যবসায়ির মরদেহ। রোববার দুপুরে শালিখা থানা পুলিশ ওই ব্যবসায়ির মরদেহ উদ্ধার করে। হাজী ইউনুস কুশখালি গ্রামের উজির বিশ্বাসের পুত্র।

এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরে কুশখালী গ্রামে শাখায়াত্ হোসেন ও গোলাম সরোয়ারের নেতৃত্বে সামাজিক দলাদলি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ২০১২ সালে সংঘটিত একটি হত্যা মামলার সাক্ষি দেওয়ার জন্য গত এক সপ্তাহ আগে প্রতিপক্ষ গোলাম সরোয়ারের সমর্থকেরা সাখায়াত হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এরই মধ্যে গত শুক্রবার থেকে শাখায়াত হোসেন সমর্থক কাঠ ব্যবসায়ি হাজী ইউনুস নিখোঁজ হন।

পরিবারের সদস্যরা জানান, দুইদিন নিখোঁজ থাকার পর রোববার দুপুর ২ টার দিকে বাড়ির পাশে নিজের পুকুরেই হাজী ইউনুসের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে শালিখা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শালিখা থানার এসআই ফরিদ হোসেন জানান, নিহতের শরীরে ছোটখাট আঘাতের চিহৃ রয়েছে। ময়না তদন্তর পর মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology