আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৯

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরার শ্রীপুরে ইন্দ্রিরা গান্ধী হাসপাতাল উদ্বোধন

মাগুরা প্রতিদিন: মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে মাগুরায় রেডক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব এই হাসপাতালের উদ্বোধন করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে ৩০ শতক জমির উপর প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়েছে দ্বিতল ভবন বিশিষ্ট এই হাসপাতাল।

শ্রীমতি ইন্দ্রিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন উপলক্ষেে ঢাকা হলিফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডাক্তার হুমায়ুন কবিরের নেতৃত্বে  ২০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই শতাধিক রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিমেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম জানান, এখানে মা ও শিশুদের চিকিত্সার পাশাপাশি সাধারণ রোগীদের সেবা প্রদান করা হবে। ২ জন মেডিকেল অফিসার, ২ অভিজ্ঞ মিডওয়াইফ ও ২ নার্স সেবা প্রদান করবেন।

প্রথম এক বছর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে এবং পরবর্তিতে নিজস্ব আয় থেকে হাসপাতালটি পরিচালিত হবে বলেও তিনি জানান।

বাংলাদেশে রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাব বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পর সবচেয়ে বেশি অবদান ইন্দিরা গান্ধীর। তার অবদান আমরা পরিশোধ করতে পারি না। তার পরও তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল নামকরণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology