আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার সাবেক এমপি এটিএম ওয়াহ্হাব রেডক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব পেলেন

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব।

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ২৮ এপ্রিল সরকারের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দি রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার-১৯৭৩ এর আর্টিকেল ১০(১) এ প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক আগামি ৩ বছরের জন্যে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে ওই আদেশ থেকে জানা গেছে।

উল্লেখ্য, মাগুরা-১ আসন থেকে পরপর চারবার নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার প্রফেসর সিরাজুল আকবর ২০০৯ সাল থেকে পরপর দুই মেয়াদে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সনের ৯ মার্চ তার মৃত্যুর পর মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব মাগুরা-১ আসন থেকে উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আর এবার বাংলাদেশ রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

মাগুরা-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাগুরা জেলা আওয়ামীলীগ, জাসদ, ,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মাগুরা জেলা ইউনিটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিভন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology