আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার সাবেক এমপি শিখরের বিরুদ্ধে হুলিয়া জারি

মাগুরা প্রতিদিন : নিজ গার্মেন্টসের কর্মচারিদের বেতন না দেওয়ায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে।

ময়মনসিংহে তার মালিকানাধীন রোয়ার ফ্যাশনের শ্রমিকদের বেতন না দেওয়ায় এ হুলিয়া জারি করা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আপৎকালীন হিসাব থেকে শ্রমিকদের ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা বেতন দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে প্রিমিয়ার ব্যাংকের এমডিকে এই টাকা রিলিফ করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। ২০১৮ সালে নির্বাচনে তিনি মাগুরা-১ আসনের এমপি হন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology