আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু

নিজস্ব প্রতিবেদক: বুধবার থেকে মাগুরাতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা ও উত্সব। এ উপলক্ষ্যে মাগুরা শহরসহ জেলা, উপজেলার পূজামণ্ডপগুলোতে দর্শণাথীদের ভীড় জমে উঠেছে। এদিকে রাস্তার চারপাশে নানা পণ্য নিয়ে বসেছে বিক্রেতারা। মিষ্টির দোকানগুলোতে ক্রেতার ভীড়ও বেড়েছে। মণ্ডপগুলো সাজানো হয়েছে রং বেরং-এর লাইটিং দিয়ে।

এবার মাগুরা জেলার মোট ৬৮টি পূজামণ্ডপে কাত্যায়নী পূজা হচ্ছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলার ২১টি, পৌর এলাকার ১৪টি, শ্রীপুরে ৮টি, শালিখাতে ১৭টি এবং মহম্মদপুরের ৮টি পূজা মণ্ডপে পূজা শুরু হয়েছে। তবে বরাবরের মতো এবারও মাগুরা নতুন বাজার, নিজনান্দুয়ালী এবং বটতলার পূজামণ্ডপ সবচেয়ে দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কনক কান্তি সাহা জানিয়েছেন, সব বাধা পেরিয়ে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। আগামী রবিবার দশমীর মধ্যে দিয়ে এবারের পূজা শেষ হবে। তিনি সুষ্ঠুভাবে পূজা উৎসব পালনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, মাগুরার মেয়র মহোদয় খুরশীদ হায়দার টুটুলসহ সবাই পূর্ণ সহযোগিতা করেছেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা জাসদ সহ অন্যান্য দল তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে।

কনক কান্তি সাহা আরো জানিয়েছেন কোভিডের কারণে পূজা উৎসবে কিছু নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। শিক্ষার্থীদের পরীক্ষা থাকার কারণে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত আকারে রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়।

তিনি বলেন, কাত্যায়নী পূজা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছেই এক আনন্দ-উৎসব। এই উৎসবের মূল লক্ষ্য সব ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধন অটুট রাখা।
এদিকে কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরা জেলার হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ।

জাহিদুল আলম বলেছেন, কিছুদিন আগে সার্বজনীন এই উৎসব এবার পালিত হবে না বলে ঘোষণা করা হয়েছিল। সেসময় জাসদ দলীয়ভাবে প্রশাসনের প্রতি অনুরোধ রেখেছিল উৎসবটি করতে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য।

জাহিদুল আলম আরও বলেন, মাগুরায় কাত্যায়নী পূজা আজ বিশ্বব্যাপী আলোচিত। এই উৎসবকে প্রাণবন্ত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি এই পূজা উৎসব নির্বাবাদে করতে প্রশাসনকে সব ধরনের নিরাপত্তা মূলক কার্যক্রম গ্রহণে অনুরোধ জানান।

এদিকে পূজা আয়োজকদের কাছ থেকে আরও জানা গেছে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি পূজা মণ্ডপ পরিদর্শনে মাগুরা যেতে পারেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology