আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৬

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় করোনাকালীন সময়ে ৩০ দুস্থ নারীর মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনাকালীন ৩০ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষায় উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় কলেজ পাড়ায় আরডিসি কার্যালয়ে এ স্বাস্থ্য সুরক্ষায় উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলম।

বক্তব্য রাখেন আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শিক্ষা কর্মকর্তা, গবেষক ও গ্রন্থপ্রনেতা বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

বিতরণকৃত স্বাস্থ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১টি হ্যান্ড স্যানিটাইজার, ১ বক্স·মাস্ক, হুইল পাউডার, ১প্যাকেট বিস্কুট, সাবান ও পানি।

অনুষ্ঠানে করোনার নানা ক্ষতিকর দিক, করোনাকালীন নারী গর্ভধারণ, বাল্যবিবাহের নানা কুফল সম্পর্কে নারীদের সচেতন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology