আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৩

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরায় কালো কাপড়ে মুখ বেধে নারীদের প্রতিবাদ

মাগুরা প্রতিদিন ডটকম : কালো কাপড়ে মুখ বেঁধে মাগুরায় প্রতিবাদ জানিয়েছে নারীরা। নুসরাত হত্যাসহ সর্বস্তরে নারী নির্যাতনের প্রতিবাদ এবং অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সোমবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে এভাবেই তারা অংশ নেয়।

মাগুরা জেলা মহিলা পরিষদ আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন নারী সংগঠনের সদস্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা অংশ নেয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে পরিষদের সভানেত্রি মমতাজ বেগম, সহ-সভাপতি লাবনি জামান, সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, কেন্দ্রীয় নেত্রি লিপিকা দত্ত, সংস্কৃতি কর্মী আনিসুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে দোষিদের গ্রেফতার পূর্বক ট্রাইবুনালে বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology