আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় কেন্দ্রীয় বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুকের সমাবেশ পণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন ফারুকের সমাবেশে মাইক ব্যবহার নিয়ে পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রবিবার সকাল ১১ টায় মাগুরা জেলা বিএনপি শহরের ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাবেশে মাইক ব্যবহার করতে না দেয়ায় ছোট হাত মাইক ব্যবহার করে সমাবেশের কার্যক্রম চালানো হচ্ছিল।

দলীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন, সকালেই পুলিশ মাইকের যন্ত্রাংশ নিয়ে যায়। কিন্তু পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে সমাবেশের প্রধান অতিথিকে মাইকে বক্তব্য দেয়ার অনুমতি নেয়া হয়। সে অনুযায়ী বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক মাইকে তার বক্তব্য শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পুনরায় মাইক বন্ধ করতে যায়। এতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চেয়ার ছুড়ে মারতে শুরু করলে পুলিশ তাদের ছাত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল নেতা রনি সহ কয়েকজন আহত হয়।

পুলিশ এ ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিম, বিএনপি নেতা লুতফর রহমান সহ ৪ জন জনকে আটক করে।

জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জ্ঞাপন করে পুলিশের হাতে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, জেলা বিএনপি’র অভ্যন্তরিণ কোন্দলের জের ধরে তারা নিজেরা দলীয় সমাবেশের মধ্যে হট্টগোল শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology