আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় গলায় ফাঁস লাগিয়ে দুইজনের আত্মহত্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার আসমা সুলতানা (৫৫) এবং রিয়া বিশ্বাস (১১) নামে দুইজন গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে। আসমা সুলতানা মাগুরা জজকোর্টের আইনজীবী মিনহাজ উদ্দিনের শ্বাশুড়ি এবং রিয়া মহম্মদপুর উপজেলার বৃহষনগর গ্রামের দরিদ্র ভূমিহীন প্রশান্ত বিশ্বাসের মেয়ে।

মাগুরা সদর থানার এসআই আল এমরান বিপিএম জানান, আসমা সুলতানা খুলনার রূপসা উপজেলার নৈহাটা গ্রামের মৃত গাজী মনিরুল ইসলামের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি মেয়ে জামাইয়ের বাড়ি মাগুরা শহরের দোয়ারপাড়ায় বসবাস করতেন।

মঙ্গলবার সকালে মেয়ে গোসল করছেন এমন সময় আসমা ‍সুলতানা এডভোকেট মিনহাজের দুটি শিশু সন্তানকে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে গলায় ফাঁস নেন।  ঘরের মধ্যে আটকে পড়া শিশু দুটি কান্নাকাটি শুরু করলে বাড়ির অন্যান্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে দরজা ভেঙ্গে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

নিজের সন্তান এবং শ্বশুর বাড়ির নানা বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আসমা সুলতানা আত্মহত্যা করেছেন বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে দুপুরে মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনয়নের বৃহষনগর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া (১১) পেটের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

প্রতিবেশিরা জানায়, ভূমিহীন দরিদ্র পরিবারের এই মেয়েটি বেশকিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভূগছিলো। প্রায়ই সে পেটের ব্যথায় অসুস্থ্য পড়তো। দুপুরে অন্যান্যরা বাড়ির বাইরে গেলে মেয়েটি ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস মেয়েটির শারীরিক অসুস্থ্যতার কথা নিশ্চিত করেছেন।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক ‍পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology