আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় গড়াই নদীর ভাঙ্গণ রোধে ৮১৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে গড়াই নদীর ভাঙ্গন রোধে ও নদী খনন কাজে ৮১৩ কোটি ৮০ লক্ষ টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

প্রকল্পের মধ্যে রয়েছে নদী পাড়ের প্রায় ৮.৬ কিলোমিটার এলাকায় সংরক্ষণ বাঁধ নির্মাণ ও নদীর প্রায় ৪.৭ কিলোমিটার এলাকা খনন কাজ।

একনেকের আগামি বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্যে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীর লাঙ্গলবাঁধ, কালিনগর, দোরাননগর, চরচৌগাছী, ঘষিয়াল, আমলসারসহ বিভিন্ন এলাকার ভাঙ্গনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে এই তথ্য জানান।

এ উপলক্ষে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জানান, মার্চ মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদন করা গেলে খুব শিগগিরই ভাঙ্গন রোধে কাজ শুরু করা যাবে।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আল মেহেদী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।

পরে বিকালে মন্ত্রী মাগুরার সদর উপজেলার ফুলবাড়ি হাইস্কুল মাঠে হাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

সেখানে সরকারের নানা উন্নয়মূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিএনপি জামাতের রাজনীতিকে ধ্বংসাত্মক বলে উল্লেখ করে তাদের বিভিন্ন ষড়যন্ত্রের উদাহরণ দিয়ে বক্তব্য রাখেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology