আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৩

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার প্রতিবাদে শনিবার মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকাল সাড়ে ৩ টায় মাগুরা সদর উপজেলা, পৌর এবং সরকারি কলেজ ও আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের ইসলামপুর পাড়া বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমাবেশে। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম রাব্বি, পৌর ছাত্রদল আহ্বায়ক রুবেল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা দলীয় নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় সরকার দলীয় নেতা-কর্মীদের দায়ি করে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology