আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় ছাত্রলীগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মাগুরার প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা ছাত্রলীগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শিবরামপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও মুন্সি রেজাউল হক, যুগ্ম সম্পাদক এডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকী ইমাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল ফকির প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের অর্থণীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, সাবেক ছাত্রনেতা সোহেল পারভেজ দ্বীপ, মিরুল ইসলাম, এডভোকেট শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।

প্রশিক্ষকরা বাংলাদেশ ছাত্রলীগের অতীত ঐতিহ্য তুলে ধরেন। একই সাথে বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের লেখাপড়ার পাশাপাশি জাতির পিতার আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন, আগ্রগতি ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology