আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরায় জেলা ছাত্রলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন শিকদার, সোহেল পারভোজ দ্বীপ, শেখ রেজাউল ইসলাম, মীর মেহেদি হাসান রুবেল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনাসভা শেষে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপকরণ এবং দরিদ্র মানুষের মধ্যে খাবার ও কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology