আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ ৬ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল কনফারেন্সিং ডিজিটাল ডিভাইস ব্যবহারের দায়ে অভিযুক্ত ৩ পরীক্ষার্থীসহ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সভাপতি ফাহিম ফয়সাল রাব্বি এবং অপর দুই সহযোগির নামে সদর থানায় মামলা দায়ের হয়েছে।

মাগুরা এজি একাডেমী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তাদুর রহমান বাদী হয়ে শনিবার মাগুরা সদর থানায় মামলাটি করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রাব্বির চাচাতো ভাই শহরের ইসলামপুরপাড়ার বাসিন্দা ইফতেখারুল ইসলাম টিটো, তার স্ত্রী তারানা আফরোজ, মহম্মদপুর উপজেলার বাসিন্দা ইসমত আরা ঝরণা, একই উপজেলার আমিনুল হাসান সোহেল ও তার বোন শাহানা বেগম।

আসামীদের মধ্যে তারানা আফরোজ, ইসমত আরা ও আমিনুল হাসান সোহেল পরীক্ষার্থী। অন্যরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বে সহযোগিতাকারী।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এজি একাডেমী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়েরকৃত মামলায় উল্লেখিত ছয় আসামীকে শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে আটক করা হয়। পরবর্তিতে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে।

ওই অপরাধের সঙ্গে আরো কেউ কেউ জড়িত আছে কিনা পরবর্তী তদন্তে সেটি নিশ্চিত হওয়া যাবে।

শুক্রবার মাগুরা সদর উপজেলার এজি একাডেমী বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণকারী তারানা আফরোজ নামে একজন পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার করা হয় ব্যাংকিং ক্রেডিট কার্ডের আকারে তৈরি মোবাইল ডিভাইসটি। তারই সূত্র ধরে আটক হয় অপরাপর অভিযুক্তরা। তারানা আফরোজ ছাত্রলীগ নেতা রাব্বির চাচাতো ভাইয়ের স্ত্রী।

অব্যবহৃত ক্রেডিট কার্ডে ঢেকে রাখা এই ডিভাইসটি একটি মোবাইল কনফারেন্সিং ডিভাইস। নির্দিষ্ট কোনো স্থান থেকে প্রশ্নের উত্তর বলা হলে এই ডিভাইস ব্যবহৃত সকল পরীক্ষার্থী একযোগে সেটি সংগ্রহ করতে পারে।

এটি সারাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ব্যবহৃত আধুনিক একটি প্রযুক্তি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology