আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরার বালিয়াডাঙ্গা গ্রামে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সদর উপজেলার শ্রীকুন্ডি-বালিডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে পড়ে নুসরাত (৭) এবং নাঈম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।

নুসরাত ওই গ্রামের লিটন মিয়ার মেয়ে এবং নাঈম জামাল উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার সকালের দিকে তারা একসাথে বাড়ির উঠোনে খেলা করছিল। তবে সকাল ১০টার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজখুঁজি করতে করতে এক পর্যায়ে বাড়ির পাশে নতুন খননকৃত পুকুরের ধারে তাদের স্যাÐেল পড়ে থাকতে দেখে। এ অবস্থায় পুকুরটিতে নেমে তাদেরকে পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া গেলে দ্রæত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হিসেবে রুজু করা হয়েছে। তবে এটি নিছক দূর্ঘটনা কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology