আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় জাতীয় পার্টির সদর ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার জাতীয় পার্টির সদর উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে মো. আসাদুজ্জামানকে সদর উপজেলা শাখার সভাপতি, রফিকুল আলমকে সাধারণ সম্পাদক ও রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং আবু হানিফ মোল্যাকে পৌর শাখার সভাপতি, এলাহি মোল্যাকে সাধারণ সম্পাদক ও সেকেন্দার আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

দুপুরে সৈয়দ আতর আলী গণগ্রন্থাকার চত্ত্বরে মাগুরা সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হোসেন এবং প্রধান বক্তা হিসেবে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাইফ উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক কাজী নওশের আলী, অ্যাড ফরিদ হোসেন, শালিখা উপজেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহম্মদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুরাদ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হাসান জ্বালানী তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধিকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করে বক্তব্য রাখেন।

পরে তিনি নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology