আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

মাগুরা প্রতিদিন ডটকম : বাঙালি জাতির শোকের দিন ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে প্রতিবছরই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে এবার শোকের মাসের সব কর্মসূচি সীমিত করা হয়েছে।

১৯৭৫ সনের এই দিনটিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ পরিবার ও পরিবার সংশ্লিষ্টদের নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালি জাতির জন্যে শোকের ওই দিনটি উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংক্ষিপ্ত কলেবরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বেচ্ছাসেবি ও স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কালেজ, মাদরাসায় জাতীয় পতাকা অর্ধনমিত আকারে উত্তোলন করা হবে। পরে সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত শহরের নোমানি ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

সকাল ১১ টায় জুম ক্লাউড এপসের মাধ্যমে জাতীয় শোক দিবসের তাৎপর্য বিষয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধীজন ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবেন।

এছাড়া দুপুরে জোহর নামাজের পর ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত মিলাদ মাহফিল অনুষ্টিত হবে। এ ছাড়া জেলার বিভিন্ন উপাসনালয়েও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যেগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বঙ্গবন্ধুর ৭ মার্সের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে বলে জানা জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology