আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় জাসদ ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : আমাদের লক্ষ বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তারুণ্যের বিদ্রোহে ভেসে যাক অন্যায় আর বৈষম্যের বাঁধ- এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার মাগুরায় জাসদ ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে দুপুরে শহরের কলেজ পাড়ায় দলীয় কার্যালয়ে মাগুরা জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলম এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, জাসদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেরাজ হোসেন সহ সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সভায় সর্বসম্মতি ক্রমে সমাপ্তি বিশ্বাসকে আহ্বায়ক এবং বিপ্লব মণ্ডল আকাশ, মিঠুন অধিকারী, ইব্রাহিম আলি ও রমজান শেখকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলমের বক্তব্য শেষে কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক নব গঠিত সম্মেলন প্রস্তুত কমিটির অনুমোদন দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology