আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় জাসদ ছাত্রলীগের জেলা সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আমিরুল ইসলামকে সভাপতি এবং মিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা জাসদ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। রোববার মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবীব শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল বিষয়ক সম্পাদক বরুণ রায়, বিদ্যুৎ হোসেন, সম্রাট হোসেন।পরে শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সম্মেলনে আমিরুল ইসলামকে আহবায়ক ও মিরাজ হোসেনকে যুগ্ম-আহবায়ক করে ২৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।সম্মেলন শেষে দুপুরে জাসদ ছাত্রলীগের উদ্যোগে শহরে একটি র‌্যালি বেরা করা হয়। এ সময় তারা মৌলবাদিদের কর্মকাণ্ড নির্মূলে সরকারের কাছে দাবি জানিয়ে শ্লোগান দেন।

নতুন কমিটিকে অভিননন্দন জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ। এক বিবৃতিতে জেলা জাসদ বলেছে জাসদ ছাত্রলীগ আজীবন সাধারণ মানুষের জন্যে লড়াই করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। জাসদ ছাত্রলীগ অতীত ঐতিহ্য অনুযায়ী সাধারণ মানুষের লড়াই সংগ্রাম আর ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়ে এবং অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে নিবেদিত থাকবে। এদিকে জাসদ ছাত্রলীগের কমিটি গঠিত হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে এক নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology