আজ, শুক্রবার | ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২০

ব্রেকিং নিউজ :
শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা খান জিয়াউল হক : মাগুরার শিক্ষাঙ্গনের প্রবাদ পুরুষ

মাগুরায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাগুরায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা পর্বের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট তরিকুল ইসলাম তারা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, জেলা  স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেন সবুজসহ অন্যান্যরা।

এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের ৩শত শিক্ষার্থী অংশ নেয় ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগী এবং অভিভাবকদের মধ্যে উত্সব আমেজ পরিলক্ষিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology