আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ এবং সদস্য সচিব আকতার হোসেনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিএনপি নেতাদের অভিযোগ, কেন্দ্র ঘোষিত কর্মসূচি বানচালের উদ্দেশ্যে তাদেরকে আটক করা হয়েছে।

মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধিন নির্বাচন এবং অনির্বাচিত সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি’র আন্দোলনকে রুখতে আওয়ামী লীগ পুলিশ দিয়ে দলীয় নেতা-কর্মীদের দমন পীড়ন শুরু করেছে। তারই অংশ হিসেবে রাতের বেলা নেতৃবৃন্দকে নিজ নিজ বাড়ি থেকে আটকের পাশাপাশি সারা জেলায় দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান চালানো হচ্ছে।

তবে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, দমন পীড়নের অভিযোগ সত্য নয়। সুনির্দিষ্ট মামলার আসামী হিসেবেই তাদেরকে আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology