আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় জোড়া মাথা নিয়ে কন্যা শিশুর জন্ম

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জোড়া মাথা বিশিষ্ট একটি কন্যা শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার বিকালে ভূমিষ্ট এই শিশুটিকে সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশেষ বৈশিষ্ট সম্পন্ন শিশুটির শরীরে দুটি মাথা থাকলেও একজোড়া করে হাত এবং পা। হাসপাতালে পর্যবেক্ষণে থাকা শিশুটি সুস্থ্য রয়েছে। তবে চিকিত্সা এবং পর্যবেক্ষণের জন্যে খুব শিগগিরই তাকে ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিত্সক ডাক্তার অমর প্রসাদ বিশ্বাস জানান, মাগুরার সদর উপজেলার জগদল গ্রামের দমদমা পাড়ার নির্মাণ শ্রমিক পলাশ হাসানের স্ত্রী সোনালি বেগম (৩০) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম দেন। বিকাল সাড়ে ৩টার দিকে ভূমিষ্ট শিশুটির মাথা দুটি সক্রিয় রয়েছে। কান্নাকাটিও করছে। আপাত দৃষ্টিতে সুস্থ্য মনে হলেও শ্বাসকষ্ট রয়েছে। সেই অনুযায়ী চিকিত্সাও দেয়া হচ্ছে। তবে খুব শিগগিরই নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিত্সার জন্যে শিশুটিকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

শিশুটির বাবা পলাশ হাসান জানান, মাগুরা শহরের মা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা হয়। সেখানে ডাক্তার মাসুদুল হক সিজার করার পর দেখা যায় শিশুটি স্বাভাবিক নয়। যে কারণে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮ বছর আগে পলাশ হাসান সোনালি বেগমকে বিয়ে করেন। ৬ বছর আগে তাদের প্রথম একটি পুত্র সন্তান জন্ম হয়। তামিম নামের ওই শিশুটি অন্যান্য শিশুদের মতো সুস্থ্য এবং স্বাভাবিক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology