আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৭

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় তিন বছরের শিশু কন্যাকে হত্যা করেছে মা সুফিয়া

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের হাজিরোডের আবাসিক এলাকায় মাহি নামে তিন বছরের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা সুফিয়া বেগম। সে ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ খাজুরিয়া গ্রামের সাহাজউদ্দিন হাওলাদের মেয়ে।

প্রতিবেশিরা জানায়, সুফিয়া খাতুন গত তিন বছর ধরে মাগুরা শহরের ফায়ার স্টেশনের পেছনে মৃত শাহাদত হোসেনের বাড়ির তিন তলায় স্বামী মননু মিয়া ও শিশু কন্যা মাহিকে নিয়ে বসাবাস করতেন।

রবিবার দুপুর ১টার দিকে সুফিয়া শিশু কন্যা মাহিকে কোলে নিয়ে ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় অন্যান্য ভাড়াটিয়াদের ডেকে বলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। এ সময় তার বাড়িতে অন্য কেউ ছিল না। এ ছাড়া বাড়িতে বিস্ফোরণের কোনো শব্দ না পাওয়ায় এবং তার অসংলগ্ন আচরণে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধারের পাশাপাশি সুফিয়া বেগমকে আটক করে।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান জানান, সুফিয়া বেগম মানসিকভাবে অসুস্থ্য বলে তার নিকটজনেরা জানিয়েছে। তবে হত্যার কারণ এবং সুফিয়ার অসুস্থ্যতার বিষয়টি এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে  সুফিয়া বেগম নিজেই শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

দুই মাস আগে সুফিয়ার সঙ্গে তার স্বামী মাগুরার সদর উপজেলার ল²ীকান্দর গ্রামের মননু মিয়ার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপর থেকে সুফিয়া শিশু কন্যাকে নিয়ে ওই বাড়িতে একাকি বসবাস করছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology