আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১১

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলার গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার মোল্যাকে পুলিশ গ্রেফতার করেছে।

ওই শিক্ষার্থির বাবার অভিযোগের প্রেক্ষিতে বুধবার তাকে গ্রেফতারের পর আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক মোস্তফা পারভেজ জামিন না  মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী অভিযোগ করেছেন, তার ৯ বছর বয়সি মেয়েকে গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার মোল্যা গত ২০ দিন যাবত তাদের বাড়িতে যেয়ে প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়ানোর শুরু থেকেই ওই শিক্ষক শিশুটির শ্লীলতাহানীর চেষ্টা করেছে। সর্বশেষ গত ৩০ অক্টোবর সকালে তার স্ত্রী পাশের বাড়ি গেলে অভিযুক্ত শিক্ষক হাফিজার রহমান তার মেয়ের শ্লীলতাহানী ঘটান। পরে স্ত্রী পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে এলে তার মেয়ে বিষয়টি তাকে জানান। বিষয়টি স্ত্রীর কাছ থেকে জানতে পেরে বাদী মঙ্গলবার রাতে মহম্মদপুর থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এ ঘটনার পর প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।

বুধবার বিকালে মহম্মদপুর থানা পুলিশ এ মামলায় হাফিজার মোল্যাকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করলে বিচার তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology