আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় থিয়েটার ইউনিটের মাস্ক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মাগুরার নাট্য সংগঠন থিয়েটার ইউনিট শহরে রিক্সা-ভ্যান ও অটোরিক্সা চালকসহ দরিদ্র মানুষের মধ্যে ১৫ শত পিচ মাস্ক বিতরণ করেছে।

রবিবার সকাল ১১টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়, দুপুর ১২ টায় পৌরসভার সামনে এবং সাড়ে ১২ টায় ভায়না মোড়ে থিয়েটারের সদস্যরা এসব মাস্ক বিতরণ করেন।

চৌরঙ্গী মোড়ে থিয়েটার ইউনিটের মাস্ক বিতরণ উদ্বোধন করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান। এ সময় থিয়েটারের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আল এমরানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ এর সহযোগিতায় থিয়েটার ইউনিট এর এ মাস্ক বিতরণ কর্মসূচী চলমান থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology