আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

মাগুরায় দরিদ্রদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদান বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১ শত ৫০ জন দরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদান ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়-এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা শেষে এ অনুদান বিতরণ করা হয়।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা সমাজসেবা বিভাগের সহকারী উপ-পরিচালক জাহিদুল ইসলাম।

আলোচনা শেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জেলার চার উপজেলার ১শত ৫০ জন দরিদ্র কর্মহীন মানুষ ও সমাজসেবী সংগঠনের মাঝে ৩০ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। এছাড়া দু‘জন ক্যান্সার আক্রান্ত রোগীকে এক লক্ষ টাকা চিকিৎসা সহায়তা ও তিনজন প্রতিবন্ধীর মাঝে তিনটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology