আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় দাবি আদায়ে ভূমি কর্মকর্তাদের কালোব্যাজ ধারণ

মাগুরা প্রতিদিন ডটকম : ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাদের উন্নিত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার এবং বেতন স্কেল ঘোষণার তারিখ থেকে বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে মাগুরার সকল উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা কালোব্যাজ ধারণ করেছে।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা মাগুরায় সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা ভূমি অফিসের সামনে সকালে কালোব্যাজ ধারণ করে অবস্থান গ্রহণ করে।

এ সময় তারা ভূমি সহকারী ও উপ সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী অবিলম্বে নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

মাগুরা সদর উপজেলা ভূমি অফিসের সামনে অবস্থান গ্রহণকালে মাগুরা জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

২০ জানিয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এই কালোব্যাজ ধারণ কর্মসূচি চলবে বলে বক্তারা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology