আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৬

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরায় বজ্জ্রপাতে এক কৃষক নিহত এবং ৭ গৃহবধূ আহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৃহস্পতিবার সদর উপজেলার নলদাহ গ্রামে বজ্জ্রপাতে অলিপ বিশ্বাস (৩৫) নামে এক কৃষক নিহত এবং ৭ গৃহবধূ আহত হয়েছেন।

এলাকাবাসি জানায়, দুপুর ২টার দিকে অলিপ বিশ্বাস মাঠে অন্যান্যদের সাথে কৃষিকাজ করছিলেন। এমন সময় হঠাত্ বজ্জ্রপাতে গুরুতর আহত হন। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া সদর উপজেলার সিতারামপুরে গ্রামে ঘরে থাকা অবস্থায় হাকিয়া বেগম ও আছিয়া, কামারপাড়া গ্রামে নাজমা বেগম ও মূর সাহা, হাজিপুর গ্রামের আফরোজা, কাশিনাথপুর গ্রামে সামেলা বেগম এবং পাটবেলবাড়িয় গ্রামে সাধনা রানি গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology