আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৪

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংশয়-উক্তির সমালোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেনের সঞ্চালনায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন খান, আহসান হাবিব কিশোর, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান কিজিল প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনার পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

সমাবেশে জেলার চার উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology