আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় বিশ্ব ভরা প্রাণ সাংস্কৃতিক সংগঠনের অভিষেক অনুষ্ঠান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বাংলাদেশ ভারত ও বিশ্বমৈত্রী শিল্পী সংগঠণের একটি সাংস্কৃতিক সংগঠন বিশ্বভরা প্রাণ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা শাখার সভাপতি নির্মল কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ভারত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গৌর গোপাল গোস্বামী, ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি  জাহান রশিদ, সাধারণ সম্পাদক নিপা মোনাসিনা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা শাখার সাধারণ সম্পাদক চয়ন শিকদার।

অনুষ্ঠানের অভিষেক পর্বে ২১ সদস্যবিশিষ্ট নব-গঠিত কমিটিকে পরিচয় করানো হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology