আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৩

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর স্মরণসভা

মাগুরা প্রতিদিন ডটকম : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালিন আঞ্চলিক শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলির স্মরণসভা ও দোয়া মাহফিল শনিবার মাগুরায় অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, আবদুর রহমান প্রমুখ বক্তারা।

বক্তারা স্বাধীনতা যুদ্ধ চলাকালে শ্রীপুর বাহিনী’র গৌরবময় ইতিহাস ও অসামান্য অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।

পরে প্রয়াত মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology