আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় বেগম রোকেয়া দিবসে ৯ জয়িতাকে সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলার ৯ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।

বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়না, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজি শামসুজ্জামান।

এবার “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচীর আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে ২০২০-২১ অর্থবছরে মনোনীত হয়েছেন ৯ জন।

জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা হচ্ছেন মনিরা পারভীন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চপলা রাণী, সফল জননী মোছা: রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শাহিনুর বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নির্বাচিত জয়িতা শিখা রাণী বিশ্বাস।

অন্যদিকে সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত হয়েছেন ৪ জন নারী। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সুচিত্রা রানী বসাক, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চপলা রানী, সফল জননী বীনা রানী বিশ্বাস ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সীমা খাতুন।

জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরার আয়োজনে এ অনুষ্ঠানে সরকারি, বে-সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology