আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় মটর সাইকেলের ট্যাঙ্কি থেকে ৬ কেজি রূপার গহনা উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-ঝিনাইদহ সড়কে সন্দেহজনকভাবে চলাচলরত মটর সাইকেলে অভিযান চালাতে গিয়ে প্রায় ৬ কেজি পরিমাণ রূপার রেডিমেড গহনা সহ সারোয়ার উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সারোয়ার চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় সে ভারত থেকে পাচার হয়ে আসা এসব গহনা মটর সাইকেলে তেলের ট্যাঙ্কির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে নিয়ে আসছিলো। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগার গেট এলাকায় সদর থানা পুলিশের একটি দল গতিরোধের পর চল্লাশি চালালে এসব গহনা উদ্ধার হয়।

সীমান্তবর্তি এক ব্যক্তির কাছ থেকে এসব গহনা সংগ্রহ করে সে ফরিদপুরে অপর এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলো।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ কলিমুল্লাহ জানান, বিশেষ কায়দায় মটর সাইকেলের ট্যাঙ্কির মধ্যে আলাদা চেম্বার তৈরি করে সে এসব নিয়ে যাচ্ছিলো। এ সময় অবৈধ গহনাসহ তাকে আটক করা হয়।

অবৈধভাবে গহনা পাচারের দায়ে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology