আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৫

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় মটর সাইকেল-বাইসাইকেল চোর চক্রের ১৪ জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর থানা পুলিশ মাগুরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যাওয়া ৬টি দামি মটর সাইকেল এবং মটর সাইকেল চুরির সঙ্গে জড়িত আন্তজেলা মটর সাইকেল চোর চক্রের ৮জনকে গ্রেফতার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, পুলিশ গত দুইদিনে মাগুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মটর সাইকেল চোর চক্রের ৮জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের নাজমুল হাসান মুন্না, মনিরুল ইসলাম মাজেদ, নিখড়হাটা গ্রামের শওকত হোসেন, সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের জুয়েল রানা, দূর্গাপুর গ্রামের তুহিন হোসেন, ডেফুলিয়া গ্রামের ইব্রাহিম হোসেন শাকিল, বাটিকাডাঙ্গা গ্রামের সাগর শিকদার এবং সত্যপুর গ্রামের এনামুল হোসেন।

এছাড়া সদর থানা পুলিশ শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৮টি চোরাই বাই সাইকেল সহ চুরির সঙ্গে জড়িত আরো ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, নিজনান্দুয়ালী কাটাখালি আবাসনের বাসিন্দা রবিউল ইসলাম, সালাম শেখ, পারনান্দুয়ালি বৃত্তিপাড়ার রেজাউল ইসলাম, একই গ্রামের শান্তিপাড়ার শহিদুল ইসলাম, আঠারখাদা বিশ্বাসপাড়ার এনামুল বিশ্বাস এবং যশোর ঘোপ বেলতলার আবুল বাশার মোল্যা।

রবিবার বিকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান সদর থানায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জানান, পুলিশের হাতে আটককৃতদের বিরুদ্ধে মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মামলা রয়েছে।

এই চক্রের অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology