আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫০

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের সাহাপাড়া এলাকায় মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছেন মাগুরা শহরের সাহাপাড়া এলাকার রতন চক্রবর্তীর ছেলে অনিক চক্রবর্তী (৩৪) এবং রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পরিমল অধিকারীর ছেলে পলাশ অধিকারী (৩৫)। পলাশ অধিকারী তার দুলাভাই মাগুরা শহরের সাহা পাড়ার মাইক্রোবাস চালক লিটন সাহার বাড়িতে কাত্যায়নী পূজা উপলক্ষে বেড়াতে এসেছিল।

সাহা পাড়ার বাসিন্দা আবু হাসান জানান, রবিবার রাতে মাইক্রো চালক লিটন সাহার বাসায় মদ পান করে অলিপ ও পলাশ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে পলাশ অধিকারী ও মঙ্গলবার সকালে অলিপ চক্রবর্তী মারা যান।

মাগুরা ২৫০ শয্যা হাসপতালের তত্ত¡াবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ^াস বলেন,‘ পলাশ ও অলিপ দুজনই মদ্যপানের কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। তবে তাদের আত্মীয়রা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দ্রুত হাসপাতাল থেকে নিয়ে গেছে’।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অতিরিক্ত মদ্যপানে পলাশ ও অলিপের মুত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology