আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে শুক্রবার উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খসরুল আলম খসরুকে সভাপতি ও মুরাদ আলিকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সকালে মহম্মদপুর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পাটির সভাপতি এম খসরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাতীয় পাটির আহবায়ক সেলিনা হাসান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা জাতীয় পাটির জেলা শাখার সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহবায়ক সিরাজুস সায়েফিন সাইফ, সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক কাজী নওশের আলী, যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান, শালিখা উপজেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, শ্রীপুর উপজেলার শাখার সভাপতি ওজিদুজ্জামানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সম্মেলন শেষে প্রধান অতিথি খসরুল আলম খসরুকে সভাপতি ও মুরাদ আলীকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন। এ সময় দেশ গঠনে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।

সম্মেলন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology