আজ, শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২১

ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন মাগুরার সন্তান মো. ওবায়দুর রহমান মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন মাগুরায় নবগঙ্গা নদী থেকে ১৮টি চায়না দোয়ারী জাল জব্দ মাগুরায় গ্যাস সিলিন্ডারের আগুনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেশজুড়ে পুলিশের রেড এলার্ট অ্যালামনাইয়ের হাল ধরলেন আবারও শিপন মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে গণমিছিল

মাগুরায় মোমবাতি জ্বালিয়ে সাংবাদিক রোজিনার মুক্তির দাবি

মাগুরা প্রতিদিন ডটকম : রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো-এই স্লোগান নিয়ে শনিবার সন্ধ্যায় মাগুরায় মোমবাতি প্রজ্বলন করেছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

প্রথম আলো পত্রিকার জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়েরকৃত হয়রানি মূলক মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে সন্ধ্যা ৭টায় জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মোমবাতি হাতে দাঁড়িয়ে এতে অংশ নেয়।

পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার ঢাকায় সচিবালয় থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে।

ওইদিন বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষ থেকে ‘গুরুত্বপূর্ণ সরকারি নথি সরানো ও মোবাইলে নথির ছবি তোলার’ অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে প্রায় ৫ ঘন্টা আটকে রেখে হেনস্তা করা হয়।  পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology