আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় যুগান্তরের সাংবাদিককে স্বর্ণ পাঠাগার পদক প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক যুগান্তরের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দকে স্বর্ণ পাঠাগার পদকে ভূষিত করা হয়েছে।

সোমবার বিকালে স্বর্ণ পাঠাগার, মাগুরার পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়।

মাগুরার শালিখা উপজেলার সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইন্দ্রনীল বিশ্বাসের সভাপতিত্বে এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা গণগ্রন্থাগারের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা শিক্ষা অফিসার মো. ওহিদুজ্জামান, জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলামসহ আরও অনেকে।

বিগত সময়ে সাংবাদিক আবু বাসার আখন্দ মাগুরা জেলায় সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উল্লেখযোগ্য সংখ্যাক সংবাদ পরিবেশন করেন। যেখানে সরকারি অর্থ অপচয়, অপচয় রোধ, প্রতিকার এবং উন্নয়ন কর্মাকাণ্ডে গতিশীলতা বৃদ্ধিতে অন্তরায় সমূহ তুলে ধরেন তিনি।

এ ছাড়া উপজেলা পর্যায়ে মাদক বিরোধী কর্মতত্পরতা এবং সক্রিয় সংবাদিকতার স্বীকৃতি হিসেবে দৈনিক লোকসমাজ পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি শহীদুজ্জামান চাঁদকেও পদক দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology