আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় রাজাকার পুত্রকে নৌকা দেয়ায় বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার চিহ্নিত রাজাকার চাঁদ আলি শিকদারের ছেলে শিকদার মিজানুর রহমানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় মাগুরায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বিনোদপুর এলাকার বিভিন্ন পরিবারের শতাধিক মানুষ তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

এ সময় বক্তব্য রাখেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাকি বিল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।

মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের দাবি, ২৮ নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড শুক্রবার রাতে এই ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্যের নাম ঘোষণা করেছে। চাঁদ আলি শিকদার ছিলেন মাগুরার একজন কুখ্যাত রাজাকার। তার নামে মাগুরায় একটি সড়কের নামকরণ করা হয়েছিলো। হাইকোর্ট সেই সড়ক থেকে নামটি মুছে ফেলেছে। অথচ চিহ্নত সেই রাজাকার পুত্রের হাতে আওয়ামী লীগের নৌকা প্রতিক তুলে দেয়া হয়েছে। আমরা এটি কোনো ভাবেই মেনে নিতে পারি না। অর্থের বিনিময়ে দলের ভিতরে থাকা একটি গোষ্ঠি কুখ্যাত রাজকার পুত্রকে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করছে। এদের বিচার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম বলেন, কোনো স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের মনোনয়ন পাবে না এটি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন। কিন্তু সেটি মানা হয়নি। আমরা মনে করে এই মনোনয়ন সঠিক হয়নি। এ অবস্থায় রাজাকার পুত্রের মনোনয়ন বাতিল করে স্বাধীনতার স্বপক্ষের যেকোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়া হোক।

এ বিষয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থি শিকদার মিজানুর রহমান বলেন, আমি গত ৫ বছর ধরে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও আমি। মনোনয়ন বঞ্চিত কিছু মানুষ আমার বিরোধিতা করছে যেটি অযৌক্তিক। জেলা প্রশাসন কিংবা অন্য কোথায়ও রাজাকারের তালিকায় তার বাবার নাম নেই বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, যারা আজকে মিজান শিকদারের বিরোধিতা করছে তারাই একদিন তাকে আওয়ামীলীগের পদ দিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে। আবার প্রার্থি তালিকায় তার নাম দিয়েই আমাদের কাছে তালিকা পাঠিয়েছে। এখন মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর বিরোধিতা করা অর্থহীন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology