আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় রাজু হত্যা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে রাজু (২২) হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের আলতু লস্কার, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কার।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ জানয়ারি মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে টাকা পয়সা লেনদেনের ঘটনা নিয়ে মাহবুবুর রহমানের ছেলে রাজু (২২) কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৪ জনকে আসামী করে ওইদিনই মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আসামি আলতু লস্কার, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কার এই ৩ জনকে দোষি সাব্যস্ত করে সশ্রম যাবজ্জীবন করাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি মশিউর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে দুইজন উপস্থিত রায় ঘোষণার সময় উপস্থিতি ছিলেন। অপর একজন পলাতক রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology