আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় শহীদ বুদ্ধিজীবিদের উদ্দেশ্যে বিভিন্ন শ্রেণির মানুষের শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যা ৬ টায় শহরের নোমানী ময়দানে স্মৃতিস্তম্ভে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। স্বত:স্ফুর্ত শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বিভিন্ন বয়সের নানা শ্রেণি পেশার মানুষ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শেষে নোমানী ময়দানে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে দিবসটির উপর আলোচনা করা হয়।

এখানে বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবলু ফকির, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কিশোর খান প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology