আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৫

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় সপ্তক সাহিত্য চক্রের উদ্যোগে সাহিত্যিকদের মিলনমেলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে সপ্তক সাহিত্য চক্রের উদ্যোগে স্থানীয় কবি সাহিত্যিকদের মিলনমেলা হয়ে গেলো।

‘বাংলাদেশের কথা সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভাকে ঘিরে মাগুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মাগুরার কবি সাহিত্যিকরা উপস্থিত হন পাঠাগার চত্ত্বরে।

বিকাল ৪ টায় সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু।

উপস্থিত কবি সাহিত্যিকদের পরিচিতি পর্ব শেষে সংগঠনের সাধারণ সম্পাদক কবি শিকদার ওয়ালিউজ্জামান রিঙ্কু’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিষয় ভিত্তিক আলোচনা পর্ব।

এ পর্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন-মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক হোসনে আরা মণি।

আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শাখার সভাপতি উপন্যাসিক মমতাজ বেগম, আবৃত্তিকার খান মাজহারুল হক লিপু এবং প্রাবন্ধিক ও নাট্যকার সালাউদ্দিন আহমেদ মিল্টন।

আলোচনা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকরা মুক্ত আড্ডা ও কবিতা পাঠে অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology