আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:২৫

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরায় সাংবাদিক সহ দুইজন করোনায় আক্রান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সাংবাদিক সহ দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে মাগুরা শহরের কলেজপাড়ায় ওই সাংবাদিকের এবং নিজনান্দুয়ালি গ্রামের সংক্রমিত ব্যক্তির বাড়ি ও পার্শ্ববর্তি আরো কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আক্রান্ত দুইজনের একজন মাগুরা শহরের কলেজাড়ার বাসিন্দা। তিনি ঢাকায় বাংলা ট্রিবিউন পত্রিকা অফিসে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি মাগুরায় ফিরেছেন। আক্রান্ত অপরজন মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালি গ্রামের বউ বাজার এলাকার বাসিন্দা।

সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি দুটিসহ আশে পাশের আরো কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম রুবেল।

এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বাড়িগুলো লক ডাউন ঘোষণা ছাড়াও ওইসব বাড়িতে বসবাসরতদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology