আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় স্মার্ট পুরুষের পছন্দ ‘রিচম্যান’ শো-রুমের শুভ উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : আধুনিক, রুচিশীল ও স্মার্ট পুরুষের জন্য মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে রাজ কমপ্লেক্সে ‘রিচ ম্যান’ শো-রুমের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে এ শো-রুমের উদ্বোধন করেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।

উদ্বোধনকালে রিচম্যান গ্রুপের ডেপুটি ম্যানেজার সাঈদ আবদুল মুকিত, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর শাবানা বেগম, রাজ কমপ্লেক্সের সত্ত্বাধিকারী জাকিয়া ফেরদৌসী, সাংবাদিক আবু বাসার আখন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশি পুরুষদের পণ্য রিচম্যান, লুবনান ও ইনফিনিটির বিভিন্ন পোশাক এ শো-রুমে পাওয়া যাবে বলে রিসম্যান শোরুম সূত্রে জানা গেছে।

রিচম্যান গ্রুপের ডেপুটি ম্যানেজার সাঈদ আবদুল মুকিত জানান, আধুনিক, রুচিশীল ও স্মার্ট পুরুষের জন্য এ শো-রুমে মানসম্পন্ন পোশাকের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশি শার্ট, জিন্স প্যান্ট,পাঞ্জাবী, টি-শার্ট, বেল্ট, কোর্ট, টাই ইত্যাদি।

পাশাপাশি শিশুদের জন্য শার্ট, জিন্স প্যান্ট, টি-শার্ট ইত্যাদি পোশাক রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology