আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় ৮ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের চেক প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত ৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বৃহস্পতিবার বিতরণ করা হয়েছে।

দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে অনুদান প্রাপ্ত ৮ সাংবাদিককে চেক হস্তান্তর করেন।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে জেলা তথ্য অফিস আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, শফিকুল ইসলাম শফিক, ড.মুসাফির নজরুল, রাশেদ খান, কাজী আশিক রহমান ও শেখ ইলিয়াস মিঠুন প্রমুখ বক্তব্য রাখেন।

এ বছর অনুদান প্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন সংবাদ সংস্থা ইউএনবি’র মাগুরা প্রতিনিধি নাযিমুল ইসলাম আরজু সিদ্দিকী, প্রথম আলোর সাংবাদিক কাজী আশিক রহমান, মানবজমিন পত্রিকার শাহীন আলম তুহিন, নিউ নেশন পত্রিকার আব্দুল হাকিম, গাজী টিভির আরাফাত হোসেন, আমার বার্তা পত্রিকার সাংবাদিক বিকাশ বাছাড়, বাংলা নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক জয়ন্ত জোয়ারদার এবং গ্রামের কাগজের সাংবাদিক হাবিবুল হক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology